Category: রাজনীতি | Posted on: 2026-02-08 13:46:55
দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো-তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ঐতিহাসিকভাবে ভিন্ন ভিন্ন মেরুর আদর্শিক অবস্থান থাকলেও, ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে দলটির এই প্রচারণামূলক পদক্ষেপকে বিশ্লেষকরা ‘রাজনৈতিক কৌশলের আমূল পরিবর্তন’ বা ‘ইমেজ রিব্রন্ডিং’ হিসেবে দেখছেন।
অন্যদিকে, সংবাদপত্রের বাণিজ্যিক নীতি অনুযায়ী, নিবন্ধিত যেকোনো রাজনৈতিক দলের বিজ্ঞাপন প্রচার একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবুও, দুই পক্ষের অতীত সম্পর্কের টানাপোড়েনের কারণে বিষয়টি জনমনে কৌতূহল জাগিয়েছে।