Category: আন্তর্জাতিক | Posted on: 2021-08-14 06:08:53
আকস্মিকভাবে পুরো আফগানিস্তানে ছড়িয়ে পড়েছে তালেবান। তারা দেশটির অর্ধেকের মতো দখল করে নিয়েছে। এতে অনেক বড় বড় কর্মকর্তা এবং আন্তর্জাতিক পর্যটকরা বিস্মিত হতে পারেন। এ কয়েকদিনে সবচেয়ে বেশি যে প্রশ্ন উত্থাপিত হয়েছে, তাহলো তালেবানরা এই লড়াই করার অর্থ ও অস্ত্র পেল কোথা থেকে? পিছন থেকে কে তাদেরকে সমর্থন দিচ্ছে? এর জবাবে অনলাইন ভয়েস অব আমেরিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, তালেবানরা ব্যাপকভিত্তিতে অর্থ সংগ্রহ করেছে। এর ফলে মিলিয়ন মিলিয়ন এমনকি বিলিয়ন বিলিয়ন ডলার তহবিলের মালিক তারা। গোয়েন্দা বিষয়ক এজেন্সিগুলো বলছে, তালেবানরা এ পর্যন্ত কি পরিমাণ অর্থ সংগ্রহ করেছে তা যথাযথভাবে বলা সম্ভব নয়। আন্দাজও করা যায় না। তবে নতুন এক তথ্য অনুসন্ধানে দেখা গেছে তারা ৩০ কোটি ডলার থেকে ১৬০ কোটি ডলার সংগ্রহ করছে প্রতি বছর।