প্রণোদনার টাকা ফেরত আসা নিয়ে চিন্তিত ব্যাংক

Category: রাজনীতি | Posted on: 2021-08-03 06:05:19


প্রণোদনার টাকা ফেরত আসা নিয়ে চিন্তিত ব্যাংক

প্রণোদনার ঋণের টাকা ফেরত আসবে কি না, তা নিয়ে চিন্তিত ব্যাংকগুলো। কারণ, ইচ্ছা করে ঋণখেলাপি হওয়ার প্রবণতা এ দেশে আছে। করোনার মতো সংকটের সুযোগে অনেকে ইচ্ছা করে ঋণখেলাপি হয়ে যেতে পারেন। বিষয়টি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে সম্প্রতি ঘোষিত মুদ্রানীতিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

আজ মঙ্গলবার ‘সাম্প্রতিক মুদ্রানীতি কি অর্থনীতির বর্তমান চাহিদা মেটাতে পারবে? সিপিডির তাৎক্ষণিক প্রতিক্রিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন অনলাইনে এ বিষয়ে ব্রিফিং করেন। এ সময়ে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য গবেষক উপস্থিত ছিলেন।

অনুসন্ধান
সাম্প্রতিক সংবাদ
Leave a Comment: