হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ মহান বিজয় দিবস – ২০২০ উপলক্ষে আলোচনা ও দোয়া

Category: শিক্ষা | Posted on: 2020-12-19 23:08:06


হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ মহান বিজয় দিবস – ২০২০ উপলক্ষে আলোচনা ও দোয়া


পোর্টার: ১৯ ডিসেম্বর ২০২০ তারিখে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব ক্যাম্পাস, হামদর্দ নগর, গজারিয়া, মুন্সিগঞ্জ এ স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান-এর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সমস্য ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন (রাসেল) এবং বিশেষ অতিথি হিসেবে জুম সংযোগে উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল খায়ের। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ রবিউল আলম এবং উক্ত অনুষদের অধ্যাপক ড. মোঃ শরিফ উদ্দিন; ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন; আয়ুর্বেদিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ বাবুল আক্তার, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. আবুল কালাম আজাদ; গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ জহিরুল হক মুন্সি; সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মনোয়ার হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জুম সংযোগের মাধ্যমে উল্লেখযোগ্য শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ও স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্ব ও তাঁর সারা জীবনের অবদান এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের ত্যাগের কথা তুলে ধরেন। বক্তারা বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বাঙ্গালি জাতির আত্মত্যাগ করেছিল তা নিয়ে আলোকপাত করেন। এছাড়া বক্তাগণ বাংলাদেশের ইতিহাস এবং স্বাধীনতার পরবর্তী সময়ে উন্নয়নের বিভিন্ন সূচকে অভূতপূর্ব অগ্রগতি নিয়েও আলোচনা করেন। পরবর্তী প্রজন্মের নাগরিকসহ সকলকে গঠনমূলক এবং মানবতামূলক কাজের মাধ্যমে বাংলাদেশকে অভিষ্ঠ লক্ষে এগিয়ে নেয়ার জন্য বক্তাগণ আহবান জানান।

অনলাইন আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন (রাসেল) শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন আমাদের জাতীয় জীবনে ১৬ ডিসেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সংক্ষেপে বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের কথা তুলে ধরেন এবং প্রত্যেকে বঙ্গবন্ধুর আদর্শে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল মান্নান উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি গভীর শ্রদ্ধার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের এবং মুক্তিযোদ্ধাদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি সংক্ষেপে বাংলাদেশের ইতিহাস এবং বর্তমানে বাংলাদেশ যে সকল উন্নায়ন সূচকে এগিয়ে যাচ্ছে তা নিয়ে আলোচনা করেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবতামূলক ও গঠনমূলক কাজের মাধ্যমে বাংলাদেশেকে আরো সামনে এগিয়ে নেয়ার জন্য যুব সমাজ এবং শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
সকল শহীদদের আত্মার মাগফিরাত ও বাংলাদেশ এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সমৃিদ্ধ কমনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানটি শেষ হয়।

অনুসন্ধান
সাম্প্রতিক সংবাদ
Leave a Comment: