ঝিনাইদহে কোভিডে আক্রান্ত হলেন পৌর মেয়র

Category: বাংলাদেশ | Posted on: 2020-07-25 12:57:48


ঝিনাইদহে কোভিডে আক্রান্ত হলেন পৌর মেয়র

রাস্তায় মোড়ে মোড়ে নিজেই টহল দিতেন, কারও মুখে মাস্ক না থাকলে পরিয়ে দিতেন। বাড়িতে খাবার না থাকলে খাবার পৌঁছে দিতেন। সবাইকে করোনামুক্ত রাখতে দিন–রাত ছুটে চলা এই ব্যক্তি এখন নিজেই করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তিনি ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম। তিনিসহ জেলায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের করোনা সেলের মুখপাত্র প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানিয়েছেন, গতকাল রোববার রাতে কুষ্টিয়া ল্যাব থেকে নতুন আরও ৪৭টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। যার মধ্যে মেয়র সাইদুল করিমসহ ১৯ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে সদর উপজেলায় রয়েছেন ১৩ জন, কোটচাঁদপুরে ৩ জন, কালীগঞ্জে ২ জন ও শৈলকুপায় ১ জন রয়েছেন।

অনুসন্ধান
সাম্প্রতিক সংবাদ
Leave a Comment: