ভারতে লকডাউন বাড়ল ৩ মে পর্যন্ত
Category: আন্তর্জাতিক |
Posted on: 2020-04-14 02:27:12
ভারতজুড়ে ঘোষিত লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।
২২ মিনেটের ভাষণে মোদি বলেন, ‘আমি রাজ্য সরকারগুলোর সঙ্গে কথা বলেছি, বিভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে কথা বলেছি। সবাই এক বিষয়ে একমত, আর তা হলো লকডাউনের মেয়াদ বাড়ানো উচিত। তাই আমি এ লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিচ্ছি।’