নববর্ষ উদযাপিত হলো অ্যান্টি করোনা সন্দেশ দিয়ে

Category: আন্তর্জাতিক | Posted on: 2020-04-14 02:18:07


নববর্ষ উদযাপিত হলো অ্যান্টি করোনা সন্দেশ দিয়ে

তাঁকে মিষ্টান্ন শিল্পী বললে কম বলা হয়,  বরং তাঁকে বলা ভালো মিষ্টান্ন বিজ্ঞানী৷  কলকাতার  বিখ্যাত  হিন্দুস্থান   সুইটস এর কর্ণধার  রবীন  পাল এবার বের করেছেন বাঙালির বৈপ্লবিক আন্টি করোনা সন্দেশ৷  না,  বাণিজ্যিক কারণে নয়,  মানুষের মধ্যে সচেতনতা বৃদ্দ্বিই  তাঁর উদ্দেশ্য৷  পয়লা বৈশাখের সকালে নিজের যাদবপুরের কারখানায় বসে তিনি  বললেন,  নিরন্তর প্রচার চলছে করোনাকে ভয় পাবেন না৷  অথচ পরমুহূর্তে বলা হচ্ছে ইতালি তে এত লোক মরেছে৷  আমেরিকাতে অতো৷ মানুষ ভয় পাবে না৷ তাই মানুষকে অভয়  দিতে এই আন্টি করোনা মিষ্টি৷ একটা মিষ্টিও বিক্রির জন্যে নয়৷ যাঁরা কিনতে আসছেন তাঁদের ফ্রি তে খাওয়াচ্ছি৷ করোনাকে মানুষ যে গিলে খেতে পারে এই করোনা মিষ্টি তার প্রমান৷ যাদবপুর এ তাঁর সুসজ্জিত মিষ্টি বিপণির বাইরে বেশ কিছু বোর্ড আর প্ল্যাকার্ড৷ কোনোটাতে লেখা,  we  can digest corona,   কোনোটায়  আবার লেখা, নাই নাই ভয়  করোনা হবে জয়  ইত্যাদি৷ রবীন বাবু বৈশাখের প্রথম সকালেও করোনার  বিরুদ্ধে তাঁর  যুদ্ধ  জারি রেখেছেন৷  মিষ্টি কারখানার কর্মীদের নির্দেশ দিলেন মুখে মাস্ক আর  হাতে গ্লাভস পড়ার৷  করোনা মিষ্টি তিনরকমের হয়েছে৷  কেক বেসড আন্টি করোনা সন্দেশ,  ছানার সন্দেশ আর কাজু বাদাম দিয়ে তারি আন্টি করোনা সন্দেশ৷  রবীন বাবু জানালেন,  প্রথম দুটি তিন চারদিনের বেশি থাকেনা৷  কাজু বাদামের স্থায়িত্ব বেশি,  তাই এই উপাদান দিয়ে আন্টি করোনা সন্দেশ তৈরি করা হয়েছে৷  ভেষজ সন্দেশ তৈরি করে একসময় হইচই  ফেলে দিয়েছিলেন রবীন পাল৷ কেন্দ্রীয় সরকার তাঁকে পেটেণ্ট দিয়েছে ভেষজ মিষ্টি বানানোর৷  এই আন্টি করোনা সন্দেশও আলোড়ন ফেলেছে৷ করোনাকে গিলে খাচ্ছে মানুষ৷

অনুসন্ধান
সাম্প্রতিক সংবাদ
Leave a Comment: