এবার অনলাইনে ক্লাস নিতে সব কলেজকে নির্দেশ

Category: শিক্ষা | Posted on: 2020-04-11 11:55:02


এবার অনলাইনে ক্লাস নিতে সব কলেজকে নির্দেশ

অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ রােধে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর দুরশিক্ষণ পদ্ধতি চালু করেছে। এর পাশাপাশি কয়েকটি কলেজের অধ্যক্ষরা নিজস্ব উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছেন। বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে ও উপকৃত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এর কোনো বিকল্প নেই।


তাই, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে চিঠিতে সব কলেজের অধ্যক্ষকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অনুসন্ধান
সাম্প্রতিক সংবাদ
Leave a Comment: